Recents in Beach

বিগত WBPSC Food Sub Inspector 2019 Previous Year Question Paper টি আপনাদের প্রদান করছি। যারা প্রথমবার এই পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা সম্পর্কে ধারণা গঠন করতে এই ফুড সাব ইন্সপেক্টর ২০১৯ প্রশ্নপত্রটি বিশেষ ভূমিকা রাখবে। তাই আমাদের সাইট থেকে FOOD SI- এর বিগত বছরের প্রশ্নপত্রটি বাড়িতে প্র্যাক্টিস করতে থাকুন।

বিগত WBPSC Food Sub Inspector 2019 Previous Year Question Paper টি আপনাদের প্রদান করছি। যারা প্রথমবার এই পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা সম্পর্কে ধারণা গঠন করতে এই ফুড সাব ইন্সপেক্টর ২০১৯ প্রশ্নপত্রটি বিশেষ ভূমিকা রাখবে। তাই আমাদের সাইট থেকে FOOD SI- এর বিগত বছরের প্রশ্নপত্রটি বাড়িতে প্র্যাক্টিস করতে থাকুন।



 1. কোন বিজ্ঞানী 'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' নামে একটি বই লিখেছেন?

(A) স্টিফেন হকিং

(B) এডওয়ার্ড জেনার

(C) মেঘনাদ সাহা

(D) পাস্তুর

উত্তর: (A) স্টিফেন হকিং

2. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত

(A) স্পোর্টস 

(B) বিজ্ঞান ও প্রযুক্তি

(C) কৃষি

(D) চলচ্চিত্র

উত্তর: (B) বিজ্ঞান ও প্রযুক্তি

3. দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে

(A) 22 শে ডিসেম্বর

(B) 23 শে সেপ্টেম্বর

(C) 21 শে জুন 

(D) 21 শে মার্চ

উত্তর: (A) 22 শে ডিসেম্বর

4. ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি ?

(A) আই এন টি ইউ সি

(B) সি আই টি ইউ

(C) এ আই টি ইউ সি

(D) বি এম এস

উত্তর: (C) এ আই টি ইউ সি

5. কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত?

(A) দেরাদুন

(B) হায়দ্রাবাদ

(C) নয়াদিল্লি

(D) ইটানগর

উত্তর: (C) নয়াদিল্লি

6. জিরো আওয়ার' কী?

(A) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় 

(B) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

(C) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময় 

(D) লোকসভাতে যখন কোনো অর্থ (Money) বিল পেশ করা হয়

উত্তর: (B) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

7. নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়।

(A) থানাইট 

(B) চুনাপাথর

(C) পিট

(D) শেল

উত্তর: (B) চুনাপাথর

৪. নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়?

(A) জলবিদ্যুৎ

(B) সৌরশক্তি

(C) জ্বালানি কোষ

(D) বায়ু শক্তি

উত্তর: (C) জ্বালানি কোষ

9. 'সুফি' শব্দটি এসেছে

(A) একধরনের কবিতা থেকে

(B) একধরনের পোশাক থেকে

(C) একটি ভাষা থেকে

(D) একটি জায়গার নাম থেকে

উত্তর: (B) একধরনের পোশাক থেকে

10. সূর্যগ্রহণ ঘটে যখন

(A) পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে আসে।

(B) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়।

(C) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে।

(D) সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে।

উত্তর: (C) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে।

11. বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল

(A) নাইট্রোজেন

(B) আর্গন

(C) জলীয় বাষ্প

(D) অক্সিজেন

উত্তর: (B) আর্গন

12. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয়

(A) প্রধান নির্বাহী কর্মকর্তা

(B) ব্যবস্থাপনা পরিচালক

(C) চিফ ব্যাঙ্কিং অফিসার

(D) উপরের কোনোটিই নয়

উত্তর: (D) উপরের কোনোটিই নয়

13. ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী

হওয়ার সাল হল

(ক) 1955

(B) 1951

(গ) 1960

(D) 1965

উত্তর: (B) 1951

14. পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয়

(A) উদারীকরণ 

(B) বিশ্বায়ন

(C) শিল্পায়ন

(D) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)

উত্তর: (D) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)

15. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন।

(A) ভারতের প্রধান বিচারপতি

(B) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি

(C) রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি

(D) প্রধানমন্ত্রী

উত্তর: (C) রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি

16. ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় -

(A) ভিটামিন A

(B) ভিটামিন D

(C) ভিটামিন C

(D) ভিটামিন A ও D

উত্তর: (C) ভিটামিন C

17. কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন?

(A) পার্লামেন্টের সকল সদস্য দ্বারা

(B) জনগণ দ্বারা সরাসরি

(C) লোকসভার সমস্ত সদস্য দ্বারা

(D) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য

দ্বারা

উত্তর: (C) লোকসভার সমস্ত সদস্য দ্বারা

18. ভারতে, সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে

(A) টেক্সটাইল শিল্পে

(B) লোহা ও ইস্পাত শিল্পে

(C) পেট্রোকেমিক্যাল শিল্পে

(D) অটোমোবাইল শিল্পে

উত্তর: (A) টেক্সটাইল শিল্পে

19. বিখ্যাত অঞ্চন বা ছবি 'সত্যম শিবম সুন্দরম' তৈরি

করেছেন

(A) মহেন্দ্রনাথ সিং

(B) নন্দ কিশোর শর্মা

(C) সিভনন্দন নালিয়াত

(D) রাজ কাপুর

উত্তর: (C) সিভনন্দন নালিয়াত

20. কোনটিতে ক্যালশিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?

(A) বাজরা

(B) ভুট্টা

(C) জোয়ার

(D) গম

উত্তর: (B) ভুট্টা

21. দূষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে

(A) পরিশোষণ

(B) আশ্রবণ

(C) ইলেকট্রোফোরেসিস

(D) ব্যাপন

উত্তর: (D) ব্যাপন

22. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :

(I) 2জি বর্ণালী (2G spectrum) 30-200 KHz

ব্যান্ডউইথ ব্যবহার করে।

(II) 3জি বর্ণালী ( 3G spectrum) 15-20 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে।

(III) 4জি বৰ্ণালী (4G spectrum) অন্তত 40 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে ।

উপরে দেওয়া বিবৃতির কোনটি / কোনগুলি সঠিক?

(A) সবগুলি

(B) (আই) ও (আইটি)

(C) (II) ও (III)

(D) কেবলমাত্র (III)

উত্তর: (A) সবগুলি

23. নীচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম ?

(A) উইম্বলডন

(B) ফ্রেঞ্চ ওপেন

(C) অস্ট্রেলিয়ান ওপেন

(D) ইউ এস ওপেন

উত্তর: (A) উইম্বলডন

24. বিশ্বের বৃহত্তম ফুলটি হল 

(A) পদ্ম

(B) রাফলেসিয়া

(C) জায়ান্ট ক্যাকটাস

(D) উপরের কোনোটিই নয়

উত্তর: (B) রাফলেসিয়া

25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ?

(A) কোবল

(B) জাভা

(C) বেসিক

(D) অ্যাসেম্বলার

উত্তর: (B) জাভা

26. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

(A) সর্দার বল্লভ ভাই প্যাটেল

(খ) মহাত্মা গান্ধী

(C) জওহরলাল নেহেরু

(D) সুভাষ চন্দ্র বসু

উত্তর: (A) সর্দার বল্লভ ভাই প্যাটেল

27. 'কংগ্রেস' শব্দটি প্রাপ্ত হয়েছিল

(A) উত্তর আমেরিকার ইতিহাস থেকে

(B) আইরিশ ইতিহাস থেকে

(C) ব্রিটিশ কমনওয়েলথ থেকে

(D) আমেরিকান সংসদ থেকে

উত্তর: (A) উত্তর আমেরিকার ইতিহাস থেকে

28. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

(A) বিজ্ঞান ও প্রযুক্তি

(B) সাহিত্য ও সাংবাদিকতা

(C) আন্তর্জাতিক বোঝাপড়া 

(D) পরিবেশবিদ্যা

উত্তর: (B) সাহিত্য ও সাংবাদিকতা

29. 'ঘুমার' লোকনৃত্য হল

(A) গুজরাটের

(B) পাঞ্জাবের

(C) রাজস্থানের

(D) তামিলনাড়ুর

উত্তর: (C) রাজস্থানের

30. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি

(A) মানবাধিকার গ্রুপ

(B) বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত

জাতিপুঞ্জের সংস্থা

(C) ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির 

(D) বিশ্ব ব্যাঙ্কের শাখা

উত্তর: (A) মানবাধিকার গ্রুপ

31. ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ-

(A) এটি সূর্যের নিকটতম। 

(B) এতে আধানযুক্ত কণা রয়েছে।

(C) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।

(D) এর মধ্যে তাপ উৎপন্ন হয়।

উত্তর: (C) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।

32. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক-

(A) কানাড়া ব্যাংক

(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

(C) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

(D) সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

উত্তর: (B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

33. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার

বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল-

(A) 1886

(B) 1892

(C) 1896

(D) 1904

উত্তর: (C) 1896

34. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?

(A) নেলসন ম্যান্ডেলা 

(B) আব্রাহাম লিঙ্কন

(C) খান আবদুল গাফ্ফার খান

(D) মাদার তেরেসা

উত্তর: (C) খান আবদুল গাফ্ফার খান

35. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন?

(A) শক

(B) হুন

(C) চোল

(D) ইন্দো-গ্রীক

উত্তর: (D) ইন্দো-গ্রীক

36. বিখ্যাত সাঁচিস্তণ কে নির্মাণ করেন?

(A) অশোক 

(B) চন্দ্রগুপ্ত মৌর্য

(C) অজাতশত্রু

(D) শশাঙ্ক

উত্তর: (A) অশোক

37. গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত?

(A) 2400 ও 2100

(B) 2100 ও 2400

(C) 2400 ও 2200

(D) 2100 ও 2200

উত্তর: (A) 2400 ও 2100

38. 'মাই লাইফ' কার আত্মজীবনী?

(A) ডঃ এ পি জে আবদুল কালাম 

(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(C) বিল ক্লিনটন

(D) হিলারী ক্লিনটন

উত্তর: (C) বিল ক্লিনটন

39. সবচেয়ে নমনীয় ধাতু -

(A) রূপা

(B) সোনা

(C) অ্যালুমিনিয়াম

(D) সোডিয়াম

উত্তর: (B) সোনা

40. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন-

(A) আরতি সাহা

(B) আশা আগরওয়াল

(C) বাচেন্দ্রী পাল

(D) রিতা ফারিয়া

উত্তর: (C) বাচেন্দ্রী পাল

41. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল

(A) রাইন খাল

(B) পানামা খাল

(C) সুয়েজ খাল 

(D) এগুলির কোনোটিই নয়

উত্তর: (C) সুয়েজ খাল

42. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল

(A) মে, 1968

(B) মে, 1980

(C) জুলাই, 1982

(D) জুন, 1985

উত্তর: (A) মে, 1968

43. নীচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়?

(A) ধমন 

(B) ছাপেলি

(C) মহাধু

(D) ধানী

উত্তর: (D) ধানী

44. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত?

(A) সাধারণ পরিষদ 

(B) নিরাপত্তা পরিষদ

(C) আন্তর্জাতিক আদালত 

(D) ট্রাস্টি কাউন্সিল (পরিষদ)

উত্তর: (A) সাধারণ পরিষদ

45. 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে

(A) জাপান-এ

(B) লন্ডন-এ

(C) জার্মানি-তে

(D) রোম-এ

উত্তর: (A) জাপান-এ

46. মন্ত্রীদের নির্বাচন হতে পারে

(i) লোকসভা

(ii) রাজ্যসভা

(iii) আইনসভার বাইরে

কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন :

(A) কেবলমাত্র (i)

(B) কেবলমাত্র (ii)

(C) (i) ও (ii)

(D) (i), (ii) এবং (iii)

উত্তর: (D) (i), (ii) এবং (iii)

47. কোন ধারা (আর্টিকেল) ভারতের বাকি অংশের থেকে

জম্মু ও কাশ্মীরকে আলাদা করে?

(A) ধারা 370

(B) ধারা 360

(C) ধারা 268

(D) ধারা 361

উত্তর: (A) ধারা 370

48. একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়?

(A) একটি কাঠের বল

(B) একটি পালক

(C) একটি ইস্পাতের বল 

(D) সবগুলিই সমান দ্রুততায়

উত্তর: (D) সবগুলিই সমান দ্রুততায়

49. নীচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণিভুক্ত?

(A) পাখি ও বানর

(B) সাপ ও পাখি

(C) ব্যাঙ ও সাপ

(D) ইঁদুর ও গিরগিটি

উত্তর: (C) ব্যাঙ ও সাপ

50. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?

(A) ফিশন (বিভাজন )

(B) ফিউশন (সংযোজন)

(C) রাসায়নিক ভাঙন

(D) মহাকর্ষীয় সংকোচন

উত্তর: (B) ফিউশন (সংযোজন)

51. 12, 16, 32, 68, 132, ?

(A) 196 

(B) 232

(C) 276

(D) 213

উত্তর: (B) 232

52. সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? (সরল সুদে)

(A) 15⅓ বছর

(B) 14½ বছর

(C) 18⅓ বছর

(D) 16⅔ বছর

উত্তর: (D) 16⅔ বছর

5.3. কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হল 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হত তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ

(A) 1,70,000 টাকা

(B) 1,50,000 টাকা

(C) 1,25,000 টাকা

(D) 1,20,000 টাকা

উত্তর: (A) 1,70,000 টাকা

54. 8,930 টাকার বার্ষিক ৪% সরল সুদের হারে 5 বছর

পর মোট সরল সুদ কত পাওয়া যাবে?

(A) 5,413 টাকা

(B) 2,678 টাকা

(C) 3,572 টাকা

(D) 4,752 টাকা

উত্তর: (C) 3,572 টাকা

55. দুইটি সংখ্যার ল.সা.গু. 2376 এবং সংখ্যা দুটির

গ.সা.গু. 33। একটি সংখ্যা 297 হলে, অপর সংখ্যাটি কত?

(A) 216

(B) 264

(C) 642 

(D) 792

উত্তর: (B) 264

56. 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে। 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। 4 জন লোক এবং 4 জন বালক একরে কতদিনে ওই কাজটি শেষ করবে?

(A) 10 দিনে

(B) 6 দিনে

(C) 12 দিনে

(D) 9 দিনে

উত্তর: (D) 9 দিনে

57. A কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং B সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি করলে কতদিনে তা শেষ হবে?

(A) 2 দিনে

(B) 3 দিনে

(C) 4 দিনে

(D) 5 দিনে

উত্তর: (B) 3 দিনে

58. 7 বছর পূর্বে A এবং B-এর বয়সের অনুপাত ছিল 3:41 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7 : 81 B-এর বর্তমান বয়স হবে

(A) 16 বছর

(B) 19 বছর

(C) 28 বছর

(D) 23 বছর

উত্তর: (D) 23 বছর

59. পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত ?

(A) 7 বছর

(B) 5 বছর

(C) 4 বছর

(D) 3 বছর

উত্তর: (D) 3 বছর

60. A, B এর তুলনায় 20% কম কাজ করে। যদি A কোনো কাজ 7½ ঘণ্টায় শেষ করে, তাহলে B ওই কাজটি করে

(A) 4 ঘণ্টায়

(B) 6 ঘণ্টায়

(C) 8 ঘণ্টায় 

(D) 10 ঘণ্টায়

উত্তর: (B) 6 ঘণ্টায়

61. একজন মুদি 2•04 টাকা প্রতি কেজি দবের গম এবং 2•88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2•52 টাকা হবে?

(A) 2:3

(B) 3:2

(C) 5:3

(D) 3:4

উত্তর: (D) 3:4

62. 300 টাকা P, Q, R এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল, যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে তাদের অংশের

অনুপাত হবে

(A) 2:3:5 

(B) 3:2:5

(C) 2:5:3 

(D) 5:3:2

উত্তর: (A) 2:3:5

63. যদি 15 টি ডিমের ক্রয়মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয়মূল্য কত ?

(A) 240 টাকা

(B) 300 টাকা

(C) 150 টাকা

(D) 185 টাকা

উত্তর: (A) 240 টাকা

64. P,Q এবং R একটি ব্যবসা শুরু করে। Q যে পরিমাণ বিনিয়োগ করে, P ভার 3 গুণ বিনিয়োগ করে এবং R যা বিনিয়োগ করে Q তার ⅔ অংশ বিনিয়োগ করে। P,Q এবং 

R-এর মূলধনের অনুপাত কত?

(A) 3:2:6 

(B) 2:6:3

(C) 6:2:3 

(D) 5:2:3

উত্তর: (C) 6:2:3

65. জগৎগ্রাম, একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি জন্যমূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে?

(A) 1:10

(B) 1:5

(C) 1:20

(D) 1:15

উত্তর: (C) 1:20

66. যদি x +¹⁄= 2 হয়, তাহলে x এর মান কত?

              1+¹/

              2+⅓

(A) ⁷⁄₁₀

(B) ¹³⁄₁₀

(C) ¹¹⁄₁₀

(D) ¹⁷⁄₁₀

উত্তর: (B) ¹³⁄₁₀

67. অদ্য (আজ) সোমবার হলে, ঠিক 64 দিন পরে কী বার

হবে?

(A) বৃহস্পতিবার

(B) বুধবার

(C) শুক্রবার

(D) মঙ্গলবার

উত্তর: (D) মঙ্গলবার

68. সোমবার থেকে বুধবার-এর গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-এর গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবার-এর উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে

(A) 35.5°C

(B) 34°C

(C) 36.5°C

(D) 36°C

উত্তর: (D) 36°C

69. ⅔ এর 1⅖ এর 75% এর 540 =?

(A) 378

(B) 756

(C) 252

(D) 332

উত্তর: (A) 378

70. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়ো?

(A) ⁷⁄₉

(B) ¹¹⁄₁₄

(C) ³⁄₄

(D) ¹⁰⁄₁₃

উত্তর: (B) ¹¹⁄₁₄

71. একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 km/hr হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ?

(A) 150 মি

(B) 120 মি

(C) 90 মি

(D) 80 মি

উত্তর: (B) 120 মি

72. একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 km/hr হয়, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 km/hr.

(ক) 15 কিমি/ঘন্টা

(B) 18 কিমি/ঘন্টা

(C) 3 কিমি/ঘন্টা

(D) 12 কিমি/ঘন্টা

উত্তর: (ক) 15 কিমি/ঘন্টা

73. একটি 400 m দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 km/hr। তাহলে ট্রেনটির গতি কত?

(ক) 20 কিমি/ঘন্টা

(B) 30 কিমি/ঘন্টা

(C) 15 কিমি/ঘন্টা

(D) 11 কিমি/ঘন্টা

উত্তর: (ক) 20 কিমি/ঘন্টা

74. একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90m। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো ।

(ক) 20 মি

(B) 87 মি

(গ) 71 মি

(D) 90 মি

উত্তর: (D) 90 মি

75. X, 1 km অতিক্রম করে ৪ মি. 40 সে. সময়ে এবং Y, ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। X, Y কে কত দূরত্বে পরাজিত করল?

(A) 13¹⁄₃ - মি

(B) 133²⁄₃ - মি

(C) 133²⁄₅ - মি

(D) 133¹⁄₃ মি

উত্তর: (D) 133¹⁄₃ মি

76. ঘড়িতে 4.40 pm -এর সময় ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে?

(A) 120°

(B) 100°

(C) 110°

(D) 130°

উত্তর: (B) 100°

77. একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের উপর 20% লাভ করল। যে পণ্যের ক্রয়মূল্য 450 টাকা, তার ধার্যমূল্য তবে কত?

(A) 600 টাকা

(B) 540 টাকা

(C) 660 টাকা

(D) 580 টাকা

উত্তর: (A) 600 টাকা

78. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়।

(A) 1 

(B) 3

(C) 2

(D) 4

উত্তর: (A) 1 

79. -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক?

(A) 11

(B) 14 

(C) 15

(D) এগুলির মধ্যে কোনটিই নয়

উত্তর: (B) 14

80. একটি শ্রেণিকে A ও B দুটি সেকশনে ভাগ করা হল। A সেকশনের 20 টি ছাত্রের পাশের হার 80% এবং B সেকশনের 30 টি ছাত্রের পাশের হার 70% । উভয় সেকশনের পাশের হার কত?

(A) 72%

(B) 74%

(C) 75%

(D) 77%

উত্তর: (B) 74%

81. কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে?

(A) 144

(B) 72

(C) 36

(D) 85

উত্তর: (B) 72

82. X, Y এবং Z 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হল। X এবং Y একত্রে কাজটির ³⁄₄ অংশ করল। বাকি কাজটি Z একা শেষ করল। Z-এর মজুরির টাকা কত হবে?

(A) 1.350 টাকা

(B) 1,200 টাকা

(C) 1.500 টাকা

(D) 1,450 টাকা

উত্তর: (C) 1.500 টাকা

83. এক ডজন জোড়া মোজার তালিকা মূল্য ৪০ টাকা যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে?

(A) 4

(B) 5 

(C) 3

(D) 6

উত্তর: (A) 4

84. মান নির্ণয় করুন :

999¹⁄₇+999²⁄₇+999³⁄₇+999⁴⁄₇+999⁵⁄₇+999⁵⁄₇

(A) 5997

(B) 5979

(C) 5994

(D) 2997

উত্তর: (A) 5997

85. অনীতা একটি বাইসাইকেল 3, 200 টাকায় ক্রয় করল। সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করল। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করল?

(A) 2,960 টাকা

(B) 2,690 টাকা

(C) 3.440 টাকা

(D) 3,360 টাকা

উত্তর: (A) 2,960 টাকা

86. গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করল। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল, যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ না লোকসান কী হবে এবং হলে কত হবে?

(A) লাভ বা লোকসান কিছু হবে না

(B) 1% লোকসান হবে

(C) 1% লাভ হবে

(D) 0.5% লাভ হবে

উত্তর: (C) 1% লাভ হবে

87. √7+³⁄₅ এর 80 = 60×¹⁄₂+8

(A) 36864

(B) 46864

(C) 56864

(D) 66864

উত্তর: **

88. ³⁄₄ এর  ⁵⁄₆ এর  ⁷⁄₁₀ এর 1664 = কত?

(A) 648 

(B) 762

(C) 612 

(D) 728

উত্তর: (D) 728

89. একটি পরীক্ষায় 480 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল?

(A) 370

(B) 340

(C) 320

(D) 360

উত্তর: (C) 320

90. তিনটি সংখ্যার গ.সা.গু. 23 সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো।

(ক) 69, 15, 22

(খ) 23, 46, 69

(গ) 25, 31, 41

(D) 23, 21, 35

উত্তর: (খ) 23, 46, 69

91. একটি শহরের জনসংখ্যা 250000। প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে?

(A) 2500

(B) 10000

(C) 252000

(D) 10100

উত্তর: (D) 10100

92. রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12 এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয়, তাহলে মোহনের বয়স কত?

(A) 16 বছর

(B) 13 বছর

(C) 14 বছর

(D) 12 বছর

উত্তর: (C) 14 বছর

93. 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল

(A) 4

(B) 220 

(C) 2002

(D) 2020

উত্তর: (D) 2020

94. কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ?

(ক) 10: 13

(B) 8:13

(C) 13: 8 

(D) 13:10

উত্তর: (D) 13:10

95. 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণিতে বালিকা ও বালকের অনুপাত 4 : 3। যদি 4 জন বালিকা শ্রেণি ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে

(A) 11:7 

(B) 8:7

(C) 6:5

(D) 9:8

উত্তর: (B) 8:7

96. একজন সেনাপ্রধান 36562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত ?

(A) 36

(B) 65

(C) 81

(D) 97

উত্তর: (C) 81

97. যদি 3¹⁄₃ m/s গতি রাপান্তরিত করা হয় km/h এ, তাহলে তা হবে

(A) 8 কিমি/ঘন্টা

(B) 9 কিমি/ঘন্টা

(C) 10 কিমি/ঘণ্টা

(D) 12 কিমি/ঘন্টা

উত্তর: (D) 12 কিমি/ঘন্টা

98. এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 km দূরত্ব অতিক্রম করে। তাহলে 3 ঘণ্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায় ?

(A) 36 কিমি 

(B) 24 কিমি

(C) 30 কিমি 

(D) 27 কিমি

উত্তর: (B) 24 কিমি

99. একটি ট্যাঙ্ক X নল দ্বারা 2 ঘণ্টায় ভর্তি হয় এবং Y নল দ্বারা 6 ঘণ্টায় ভর্তি হয়। সকাল 10 টায় X নলটি খোলা হল, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি Y নলটি সকাল 11 টায় খোলা হয় ?

(A) 12 45 p.m.

(B) বিকাল ৫:০০টা

(C) 11:45 a.m

(D) 11:50 am

উত্তর: (C) 11:45 a.m

100 315 km দূরত্ব অতিক্রম করতে যদি 2-8 ঘণ্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল?

(A) 112-5 মি/সেকেন্ড

(B) 56-25m/s

(C) 62.5 m/s

(D) 31-25 m/s

উত্তর: (A) 112-5 মি/সেকেন্ড

Post a Comment

0 Comments